প্রিন্ট এর তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬
মান্দায় ৯৫ লিটার চোলাই মদ ও ওয়াশসহ নারী গ্রেফতার
মোঃআক্তারুজ্জামান, মাল্টিমিডিয়া প্রতিনিধি নওগাঁ ||
নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ৯৫ লিটার চোলাই মদ ও ওয়াশসহ ললিতা রাণী (৩৮) নামে এক নারীকে গ্রেফতার করেছে মান্দা থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে মান্দা থানাধীন গণেশপুর ইউনিয়ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় শ্রীরামপুর (ঋষিপাড়া) গ্রামের ললিতা রাণীর বসতবাড়িতে অভিযান চালিয়ে ৯৫ লিটার চোলাই মদ/ওয়াশ উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার ললিতা রাণী শ্রীরামপুর (ঋষিপাড়া) গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম শ্রী অমল ঋষি।এ ঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত