প্রিন্ট এর তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬
ইরানের সরকার উৎখাতের লক্ষ্য নিয়ে কাজ করছে ইসরায়েল: নেতানিয়াহু
ডেক্স রিপোর্ট। ||
ইরানের বর্তমান শাসনব্যবস্থা উৎখাত ও পরাজিত করার লক্ষ্যেই ইসরায়েলের সব সরকারি ও নিরাপত্তা সংস্থা কাজ করছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।বুধবার (৩ সেপ্টেম্বর) ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ২৪ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, তার সরাসরি নির্দেশনায় ইসরায়েলের সব নিরাপত্তা ও সরকারি প্রতিষ্ঠান ইরানের বর্তমান শাসনব্যবস্থা উৎখাত ও পরাজিত করার উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে।একই দিনে গাজায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের পরিদর্শন করেন নেতানিয়াহু। পরিদর্শন শেষে তিনি সন্তোষ প্রকাশ করেন।নেতানিয়াহুর দাবি, অবরুদ্ধ গাজা উপত্যকার ৬০ শতাংশের বেশি এলাকা বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে।
সূত্র: মিডল ইস্ট আই
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত