প্রিন্ট এর তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ের সীমান্তে শ্রী শ্রী চতুর্ভুজ পাড়ায় নবনির্মিত মন্দিরের ভিত্তি প্রস্থর উদ্বোধন
মোঃ নুর আলম পুলক , জেলা প্রতিনিধি পঞ্চগড় ||
পঞ্চগড়ের সিমান্তে পূর্ব সুখানপুকুরী চতুর্ভুজ পাড়ায় ‘শ্রী শ্রী চতুর্ভুজ’ নবনির্মিত মন্দির ও উপাসনালয়ের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় ওই এলাকায় বিশেষ পূজা-অর্চনার মধ্য দিয়ে 'শ্রী শ্রী চতুর্ভুজ' নবনির্মিত মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধান অতিথি বৈরাতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বাবু বিষ্ণু কুমার বর্মন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব বাবু রমেশ চন্দ্র রায়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ বর্মন, প্রধান শিক্ষক কিশাবত উচ্চ বিদ্যালয়, এবং পাঁচপীর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: আইভি রহমান।ভিত্তিপ্রস্তর স্থাপনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবু হরি পদ বর্মন, এরশাদ আলী ও রবীন্দ্রনাথ বর্মনসহ স্থানীয় সুধীজন ও বিপুল সংখ্যক পুণ্যার্থী।অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রী শ্রী চতুর্ভুজ মন্দিরের এই নতুন উপাসনালয়টি নির্মাণের মাধ্যমে এলাকার ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত