প্রিন্ট এর তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
আমাদের বোমায় নিরীহ নারী-শিশু নিহত হচ্ছে’: মার্কিন কংগ্রেস সদস্য
ডেক্স রিপোর্ট। ||
ফিলিস্তিন ও ইরানে চলমান সামরিক অভিযান নিয়ে তীব্র সমালোচনা করেছেন মার্কিন কংগ্রেস সদস্য ডেলিয়া রামিরেজ। যুদ্ধ বন্ধে কংগ্রেসে আইন পাস করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন তিনি।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রামিরেজ বলেন, ফিলিস্তিন, ইরানসহ বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের বোমায় নিরীহ নারী ও শিশু প্রাণ হারাচ্ছে।তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের ক্ষমতা পুনরুদ্ধার এবং চলমান অন্তহীন যুদ্ধ বন্ধ করতে কংগ্রেসকে ‘ব্লক দ্য বোম্বস অ্যাক্ট’ পাস করতে হবে।রামিরেজের ভাষ্য, ট্রাম্প ও হেগসেথের যুদ্ধাপরাধের বিষয়ে কংগ্রেস আর চোখ বন্ধ করে থাকতে পারে না।ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে যৌথভাবে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ওই হামলায় বহু বেসামরিক মানুষ হতাহত হন। পাশাপাশি ফিলিস্তিনে ইসরাইলি হামলায় যুক্তরাষ্ট্র সহযোগিতা করে আসছে।
সূত্র: আল জাজিরা
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত