প্রিন্ট এর তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
পশ্চিম তীরে মসজিদে হামলাকে ‘সন্ত্রাসবাদ’ বললেন মার্কিন রাষ্ট্রদূত
ডেক্স রিপোর্ট। ||
ইসরাইলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি অধিকৃত পশ্চিম তীরে একটি মসজিদে ইসরাইলি বসতি স্থাপনকারীদের অগ্নিসংযোগের ঘটনাকে ‘ঘৃণ্য’ ও ‘বেপরোয়া’ হিসেবে উল্লেখ করেছেন। ইসরাইলের জাতীয় সম্প্রচারমাধ্যম কানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ওই ঘটনাকে ‘সন্ত্রাসবাদের’ সঙ্গে তুলনা করেন।মসজিদটিতে ইসরাইলি বসতি স্থাপনকারীরা হাকাবিকে উদ্দেশ করে একটি বার্তাও লিখে যায়। সেখানে লেখা ছিল, ‘হাকাবির জন্য সন্ত্রাসীদের পক্ষ থেকে শুভেচ্ছা।’হাকাবি বলেন, এ ধরনের হামলা ‘সন্ত্রাসবাদের অভিধানগত সংজ্ঞা’। একই সঙ্গে তিনি বলেন, একটি অত্যন্ত ‘ক্ষুদ্র’ গোষ্ঠীর কর্মকাণ্ডের কারণে ইসরাইলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়া দুঃখজনক।মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, ইসরাইলের ‘আর কোনো শত্রুর প্রয়োজন নেই’। পাশাপাশি ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে তিনি ‘গর্বিত’ বলেও জানান।এদিকে পশ্চিম তীরে মার্কিন নাগরিক লুই রিদির বাড়ি ইসরাইলি বসতি স্থাপনকারীরা ঘিরে রেখেছে। এ ঘটনারও প্রকাশ্যে নিন্দা জানিয়েছেন হাকাবি।তবে পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের ধারাবাহিক হামলা ও সহিংসতার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না—এমন অভিযোগ তুলে ফিলিস্তিনি-আমেরিকান ও মানবাধিকারকর্মীরা মার্কিন রাষ্ট্রদূতের সমালোচনা করেছেন।
সূত্র: আল জাজিরা
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত