প্রিন্ট এর তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধ কবে শেষ হবে জানেন না ভ্যান্স
ডেক্স রিপোর্ট। ||
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতকে ‘যুদ্ধ’ হিসেবে বিবেচনা করছেন না বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে এই সংঘাত কবে পুরোপুরি শেষ হতে পারে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানাতে পারেননি তিনি।হোয়াইট হাউসে আয়োজিত এক ব্রিফিংয়ে ভ্যান্স বলেন, ইরান বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ না করা পর্যন্ত পরিস্থিতির স্থায়ী সমাধান সম্ভব নয়। তিনি আরও জানান, তেহরানের সঙ্গে বর্তমানে যুক্তরাষ্ট্রের কোনো কূটনৈতিক আলোচনা চলছে না।সাত মাস ধরে চলমান এই সংঘাতের মধ্যে চলতি সপ্তাহে নতুন করে হামলা ও পাল্টা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের হামলার জবাব হিসেবে মঙ্গলবার দেশটির উপকূলীয় সামরিক স্থাপনাগুলোতে বিমান হামলা চালিয়েছে তারা।সংঘাতের প্রভাব পড়েছে তেলের বাজারেও। এ পরিস্থিতিতে তেলের দাম বেড়েছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তাতেও প্রভাব পড়েছে। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে থাকায় বিষয়টি রিপাবলিকান দলের জন্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।ভ্যান্স বলেন, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য হলো হরমুজ প্রণালিতে বাণিজ্যিক তেল পরিবহন স্বাভাবিক রাখা। ওই এলাকায় যুক্তরাষ্ট্রের ৫০ হাজারের বেশি সেনা এবং প্রায় ২০টি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে।
সূত্র: রয়টার্স
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত