প্রিন্ট এর তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
পাঁড়ইল ভূমি অফিসের নায়েব লতিফকে শোকজ
মোঃ ওলিউল্লাহ , নিজস্ব প্রতিনিধি ইনসাফ টাইমস ২৪ ||
নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়ন ভূমি অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ঘটনায় নায়েব মো. আব্দুল লতিফকে শোকজ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম।সরকারি অফিস, অথচ সেখানে বহিরাগতদের অবাধ বিচরণ—এমন অভিযোগ উঠেছে নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়ন ভূমি অফিসকে ঘিরে। সরকারি চেয়ারে বসে বহিরাগতদের কম্পিউটার ব্যবহারের অভিযোগ এবং ভূমিসেবা নিতে আসা সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে অফিসটি নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।অভিযোগ রয়েছে, সোহেল ও রানা নামে দুই ব্যক্তি নিয়মিত ভূমি অফিসে অবস্থান করে সেবাগ্রহীতাদের বিভিন্ন কাজ করে দেওয়ার কথা বলে অর্থ নেন। অভিযোগকারীদের দাবি, সাধারণ মানুষ তাদের ভূমি অফিসের লোক মনে করে বিভিন্ন কাজে তাদের কাছে টাকা দেন।এক ভুক্তভোগীর অভিযোগ, জমির খারিজ বা নামজারি করে দেওয়ার কথা বলে সোহেল তার কাছ থেকে ধাপে ধাপে ২৫ হাজার টাকা নিয়েছেন। পরে তিনি জানতে পারেন, ওই ব্যক্তি ভূমি অফিসের কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী নন।এদিকে সরকারি অফিসে বহিরাগত ব্যক্তিদের অবস্থান ও সরকারি কম্পিউটার ব্যবহারের বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে। সরকারি দায়িত্বে না থাকা কোনো ব্যক্তির সরকারি চেয়ারে বসা বা সরকারি কম্পিউটার ব্যবহারের সুযোগ পাওয়ার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যেও ক্ষোভ তৈরি হয়েছে।এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলে বিষয়টি নিয়ে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় পাঁড়ইল ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মো. আব্দুল লতিফকে শোকজ করা হয়েছে।শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম।তবে এখন প্রশ্ন হচ্ছে—শুধু শোকজ করেই কি শেষ হবে পাঁড়ইল ভূমি অফিসের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়টি? নাকি অভিযোগগুলো তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যবস্থা?শুনুন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিমের বক্তব্য।নিউজ প্রকাশের পর শোকজ—এখানেই কি শেষ? নাকি এই দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে? স্থানীয় জনগণের দাবি, শুধু শোকজ নয়; অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত