প্রিন্ট এর তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬
পোরশায় মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেফতার, ৬৯ পিস ট্যাপেন্টাডল জব্দ
মোঃআক্তারুজ্জামান, মাল্টিমিডিয়া প্রতিনিধি নওগাঁ ||
নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে ৬৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে পোরশা থানা পুলিশ।নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম-এর দিকনির্দেশনায় শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে পোরশা থানাধীন ৫ নম্বর ঘাটনগর ইউনিয়নের নোচনাহার (কাচারীপাড়া) এলাকায় ধৃত আসামিদের পিতা মো. আবু তালেবের বসতবাড়ির আঙ্গিনায় অভিযান শুরু করে পুলিশ। পরে রাত ৯টা ১৫ মিনিটের দিকে মাদক বিক্রয়ের সময় দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন—১. মো. রমজান আলী (৩১)২. মো. ফিরোজ কবির (২৯)উভয়ের পিতা মো. আবু তালেব। তাদের বাড়ি নোচনাহার (কাচারীপাড়া), থানা-পোরশা, জেলা-নওগাঁ।পুলিশ আরও জানায়, রাত ৯টা ৫০ মিনিটে গ্রেফতারকৃতদের পরিহিত লুঙ্গির ডান কোচর থেকে পলিথিনে মোড়ানো ৩৯ পিস ও ৩০ পিসসহ মোট ৬৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর মোট ওজন ১৮ দশমিক ৬৩ গ্রাম এবং আনুমানিক বিক্রয়মূল্য ২০ হাজার ৭০০ টাকা।পরে সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়।এ ঘটনায় গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত