প্রিন্ট এর তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬
সবুজায়ন ও পরিবেশ রক্ষায় সিরাতুল হুদা ট্রাস্টের বৃক্ষরোপণ অভিযান
মোঃ হাবিবুল্লাহ গাজী, উপজেলা প্রতিনিধি পাইকগাছা ||
গাছ লাগাই, পরিবেশ বাঁচাই”—এই স্লোগানকে সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সুবিধাবঞ্চিত এলাকায় সবুজায়ন বাড়ানোর লক্ষ্যে সিরাতুল হুদা ট্রাস্টের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান-২০২৬ শুরু হয়েছে।পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযানের মাধ্যমে খুলনার বিভিন্ন সুবিধাবঞ্চিত এলাকায় বৃক্ষরোপণ ও সবুজায়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।এই মহৎ উদ্যোগে অনুপ্রেরণা ও সহযোগিতা প্রদান করছেন মেজর মোঃ মেসবাহুল ইসলাম (অব.), সাবেক পরিচালক, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং চেয়ারম্যান, সিরাতুল হুদা ট্রাস্ট ও শামছুর রহমান ফাউন্ডেশন।অভিযানের সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান করছেন শামছুর রহমান ফাউন্ডেশনের সদস্য সচিব মোঃ ইকবাল হোসেন।আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও সবুজ পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। এ কাজে সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত