প্রিন্ট এর তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬
সৈয়দপুরে মাদরাসা শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট নিয়ে মেলা
স্টাফ রিপোর্টার। ||
নীলফামারীর সৈয়দপুরে মাদরাসা শিক্ষার্থীদের তৈরি বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রজেক্ট নিয়ে দিনব্যাপী ‘বিজ্ঞান মেলা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নুরুল হিকমাহ মডেল মাদরাসার উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।মাদরাসার দুটি ক্যাম্পাসে আয়োজিত এ মেলায় প্লে থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা নিজেদের তৈরি শতাধিক বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট প্রদর্শন করে।ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি নীলফামারী-৪ আসনের এমপি হাফেজ আব্দুল মুনতাকিম। উদ্বোধনের পর তিনি শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্ট ঘুরে দেখেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।মাদরাসার প্রধান শিক্ষক মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার পরিচালক আবুল কালাম আজাদ, আমার দেশের সৈয়দপুর প্রতিনিধি সাহাবাজ উদ্দিন সবুজ, মাদরাসার উপদেষ্টা মাওলানা রেজাউল ইসলাম ও ইসমাঈল হোসেনসহ অন্যান্য সুধীজন।প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মুনতাকিম বলেন, শিক্ষার্থীদের শুধু পুঁথিগত শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের নিজস্ব উদ্ভাবনী শক্তিতে সমৃদ্ধ করে তোলাই প্রত্যাশা। আজকের ক্ষুদে বিজ্ঞানী ও উদ্ভাবকদের চিন্তা এবং বিজ্ঞান-প্রযুক্তি চর্চার মধ্য দিয়েই দেশ উন্নতির স্বর্ণশিখরে পৌঁছাবে।মেলায় অংশ নেওয়া ক্ষুদে শিক্ষার্থীরা আগত অতিথি ও দর্শনার্থীদের সামনে নিজেদের তৈরি প্রজেক্টের কার্যকারিতা ও সুফল সুন্দরভাবে তুলে ধরে। শিক্ষার্থীদের এ ধরনের সৃজনশীল উদ্যোগ ও প্রশংসনীয় প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন আমন্ত্রিত অতিথিরা।
সূত্র: আমার দেশ
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত