প্রিন্ট এর তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাধা এলে ছয় দফার লংমার্চ এক দফায় রূপ নেবে: শফিকুর রহমান
স্টাফ রিপোর্টার। ||
জনগণের দাবি আদায়ের কর্মসূচিতে সরকার বাধা দেওয়ার চেষ্টা করলে ছয় দফার লংমার্চ এক দফার আন্দোলনে পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।শনিবার সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে লংমার্চ শুরুর আগে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।ডা. শফিকুর রহমান বলেন, ১৮ কোটি মানুষের দাবি আদায়ে তারা অঙ্গীকারবদ্ধ। জনগণের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেললে জনগণও কাউকে ছাড় দেবে না।তিনি আরও বলেন, জনগণের স্বার্থেই এই লংমার্চের আয়োজন করা হয়েছে। কোনো ধরনের দুর্নীতি ও চাঁদাবাজিকে তারা মেনে নেবেন না।
সূত্র: আমার দেশ
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত