প্রিন্ট এর তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬
বাবাকে নিয়ে মির্জা ফখরুলের মেয়ের আবেগঘন পোস্ট
স্টাফ রিপোর্টার। ||
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে ড. শামারুহ মির্জা তার বাবার ঠাকুরগাঁও সফরকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি বার্তা দিয়েছেন।রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি জানান, তার বাবা নাগরিক সংবর্ধনায় যোগ দিতে ঠাকুরগাঁও যাচ্ছেন। সেখানে বাবাকে খুব মিস করছেন বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে ঠাকুরগাঁওয়ের মানুষের প্রতি তাদের পরিবারের কৃতজ্ঞতা ও ভালোবাসা অন্তহীন বলে জানান।পোস্টে ড. শামারুহ মির্জা আরও জানান, সম্প্রতি এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন, রাষ্ট্রপতির মেয়ে হিসেবে তার কেমন অনুভূতি হয়। এর জবাবে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট অর নট, হি ইজ অলওয়েজ মাই আব্বু, মাই হিরো!’ অর্থাৎ রাষ্ট্রপতি হোন কিংবা না হোন, তার কাছে বাবা সবসময়ই আব্বু ও হিরো।ড. শামারুহ মির্জা বলেন, বাবার রাষ্ট্রীয় পদমর্যাদার চেয়ে তার কাছে বাবার পরিচয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পাশাপাশি ঠাকুরগাঁওয়ের মানুষের সঙ্গে তাদের পরিবারের দীর্ঘদিনের গভীর সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি।পোস্টটি দেওয়ার পর অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। বাবা-মেয়ের আন্তরিক ভালোবাসার এই প্রকাশ নেটিজেনদেরও আবেগাপ্লুত করে।
সূত্র: দ্য নিউজ
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত