প্রিন্ট এর তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬
অবশেষে যুবধারা সঞ্চয় ঋণদান সমিতির চেয়ারম্যান জুলহাস গ্রেপ্তার
কাজী নজরুল ইসলাম , জেলা প্রতিনিধি (চাঁদপুর) ||
যুবধারা সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির চেয়ারম্যান জুলহাস মিয়াকে গ্রেফতার করা হযেছে। শনিবার (৫ সেপ্টেম্বর সন্ধ্যার পর পর তাকে চাঁদপুরের হাজীগঞ্জের বাকিলা পশ্চিম বাজারের মা ফার্সেসীর সামনে থেকে গ্রেফতার করে হাজীগঞ্জ থানা পুলিশের একটি দল। তার বিরুদ্ধে ৪০৬ ও ৪২০ ধারায় গ্রেফতারী পরোয়ানা রযেছে |এ দিকে জুলহাস মিয়াকে গ্রেফতারের সময়ের একটি ভিডিওতে দেখা যায়, সন্ধ্যার আলো আঁধারে সাদা পোষাকে থাকা পুলিশ তাকে হাতকড়া পড়াচ্ছে যা বিভিন্ন অনলাইনে থাকা একটি ভিডিওতে দেখা যায়। সে বাকিলার ইউনিয়নের সন্না গ্রামের আবুল বাসার ওরফে বাসুর ছেলে।খোঁজ নিয়ে জানা যায়, যুবধারা সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি বাকিলা বাজার, রাজারগাঁও, বাবুরহাট ও চেয়ারম্যানঘাটে শাখা ছিলো। যার পরিচিতি চিলো ব্যাপী। ব্যবসায় লস আর সময়ের কারনে সেই সকল ব্যবসা গুটিয়ে জুলহাস মিয়া স-পরিবারে গা ঢাকা দেয়। প্রায় দেড় বছর গা ঢাকাতে থাকার পরে সম্প্রতি সে এলাকায় ফিরে।গা ঢাকা দেবার আগে ও পরে সে গ্রাহকে কয়েক কোটি টাকা দেনা থাকে ও যার বিপরীতে যুবধারা সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির মাঠ হতে বহু টাকা লোন বাবত পাওনা হয়।কিন্তু বিধি বাম, হঠাৎ করে এদিন পুলিশ তাকে আটক করাতে ফের আলোচনাতে আসে যুবধারা সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির নাম।এ দিকে খোঁজ নিয়ে স্থানীয়দের সূত্রে জানা যায়, তাকে আটকের সময় স্থানীয়রা তার গ্রেফতারের বিষয়ে পু্লিশের কাছে জানতে চাইলে পুলিশ জানায় ওযারেন্ট রয়েছে, কিন্তু পুলিশের কাছে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা সম্ভব হয়নি।হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল মান্নান জুলহাস মিয়াকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান তার বিরুদ্ধে ৪০৬ ও ৪২০ ধারায় আদালতের গ্রেফতারী পরোয়ানা জারি ছিলো।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত