প্রিন্ট এর তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬
লংমার্চের নামে গণতন্ত্র নষ্টের চেষ্টা করছে বিরোধী দল: রিজভী
স্টাফ রিপোর্টার। ||
সংসদকে পাশ কাটিয়ে সরকারের মাত্র ছয় মাসের মাথায় রাজপথে ‘লংমার্চ’ কর্মসূচির মাধ্যমে বিরোধী দল গণতন্ত্র নষ্টের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।রুহুল কবির রিজভী বলেন, বিরোধী দল রাজপথে লংমার্চের কর্মসূচি পালন করতে গিয়ে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ব্যক্তিগতভাবে অশ্রাব্য ও আপত্তিকর ভাষা ব্যবহার করছে। দলটিকে এসব কর্মকাণ্ডে আশ্রয়-প্রশ্রয় দিতেও দেখা যাচ্ছে। তার মতে, এসব কর্মকাণ্ড স্পষ্টতই অপরাধমূলক। এমনকি জনগণের সামনে উচ্চারণ করা সম্ভব নয়—এমন শব্দও প্রকাশ্যে ব্যবহার করা হচ্ছে।তিনি বলেন, এসব অপপ্রচারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হলে বিরোধী দল সেটিকে দমন-পীড়ন হিসেবে উপস্থাপন করছে এবং এর মাধ্যমে গণতন্ত্র নষ্টের চেষ্টা করছে।জ্বালানি সংকট ও অর্থনৈতিক বিভিন্ন ইস্যুতে বিরোধী দলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রিজভী।তিনি বলেন, জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দল কেবল সমালোচনা করে যাচ্ছে। কিন্তু সংকট মোকাবিলায় তাদের কোনো গঠনমূলক প্রস্তাব নেই। সংসদে এ বিষয়ে কোনো পরামর্শ না দিয়ে তারা বাইরে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।দেশের রিজার্ভ বৃদ্ধির মতো ইতিবাচক অর্জনগুলো জনগণের সামনে তুলে না ধরে বিরোধী দল সেগুলো আড়াল করার চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন রিজভী।তিনি আরও বলেন, সরকার ব্যর্থ হয়েছে—এমন দাবি করে বিরোধীরা রাজপথে আন্দোলন চালিয়ে গেলেও সাধারণ মানুষ তাদের এই ভূমিকা ভালোভাবে দেখছে না। দায়িত্বশীল বিরোধী দলের মতো সংসদে নিজেদের দাবি ও প্রস্তাব উপস্থাপন না করে তারা রাজপথকে বেছে নিয়েছে। এর মাধ্যমে মূলত সরকারের সার্বিক উন্নয়ন ও অর্জন আড়াল করার অপচেষ্টা চালানো হচ্ছে।সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, মাহমুদুর রহমান সুমন, আসাদুল করিম শাহীন, তারিকুল ইসলাম তেনজিং ও ডা. জাহিদুল কবিরসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।
সূত্র: ইনসাফ ২৪
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত