প্রিন্ট এর তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইসরাইলি চিকিৎসকদের দেশ ছাড়ার প্রবণতা বাড়ছে
ডেক্স রিপোর্ট। ||
২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে এক হাজার ৩৭০ জনের বেশি ইসরাইলি চিকিৎসক অন্তত ১২ মাসের জন্য দেশ ছেড়েছেন। তেলআবিব বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় এ তথ্য উঠে এসেছে।টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে বিদেশে পাড়ি জমানো ইসরাইলি চিকিৎসকের সংখ্যা ছিল ৭০৫ জন। অর্থাৎ এক দশকের ব্যবধানে বিদেশে যাওয়া চিকিৎসকের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে।গবেষণায় বিদেশে যাওয়ার পর প্রথম বছরে ২৭০ দিনের বেশি সময় দেশের বাইরে থাকা এবং পরবর্তী সময়ে টানা তিন মাসের বেশি ইসরাইলে অবস্থান না করা চিকিৎসকদের দেশত্যাগী হিসেবে বিবেচনা করা হয়েছে।গবেষণার অন্যতম লেখক ইতাই আট সংবাদমাধ্যম হারেৎজকে বলেন, সরকারের বিভিন্ন নীতির কারণে উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মীদের দেশ ছাড়ার আশঙ্কার কথা অর্থনীতিবিদেরা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন।তিনি বলেন, বিষয়টির সূত্রপাত বিচারব্যবস্থা সংস্কারের প্রেক্ষাপটে। এরপর হামাসের ৭ অক্টোবরের হামলা, যুদ্ধ এবং সামরিক বাহিনীতে দায়িত্ব পালনকারী ও দায়িত্ব পালন না করা নাগরিকদের মধ্যে বৈষম্যের কারণে পরিস্থিতি আরও অবনতি হয়েছে।তিনি আরও বলেন, অর্থনীতিবিদেরা আগেই সতর্ক করেছিলেন—যেসব নাগরিকের দেশ ছাড়ার সুযোগ রয়েছে, তারা সেই সুযোগ কাজে লাগাবেন।গবেষণায় ৪৫ বছরের বেশি বয়সি চিকিৎসকদের দেশত্যাগের হারও পর্যালোচনা করা হয়েছে। সাধারণত এ বয়সের চিকিৎসকেরা বিশেষজ্ঞ প্রশিক্ষণ সম্পন্ন করেন এবং নতুন চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।গবেষণার তথ্য অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে ইসরাইল ছেড়ে যাওয়া চিকিৎসকদের প্রতি পাঁচজনের একজনের বয়স ৪৫ বছরের বেশি। গবেষণায় এ প্রবণতাকে উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়েছে।
সূত্র: আল জাজিরা
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত