প্রিন্ট এর তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬
নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ মামলায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রকে গ্রেফতার
মোঃ নুর আলম পুলক , জেলা প্রতিনিধি পঞ্চগড় ||
পঞ্চগড়ে নবম শ্রেণীর এক কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্কের ঘটনায় ষষ্ঠ শ্রেণীর এক কিশোরের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। ওই কিশোরী ১৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা বলে আল্ট্রাসনোগ্রামে জানা গেছে। মামলায় অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে সংশোধনাগারে পাঠিয়েছে পুলিশ।মামলার এজাহার সূত্রে জানা যায়, পঞ্চগড় সদর উপজেলার একটি মাদ্রাসায় পড়াশোনা করত ওই কিশোর ও কিশোরী। প্রায় দুই বছর ধরে মাদ্রাসায় যাতায়াতের সূত্রে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে জানা গেছে।তবে কিশোরীর ভাইয়ের করা মামলার অভিযোগে বলা হয়েছে, ষষ্ঠ শ্রেণির ওই কিশোর নবম শ্রেণির কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। গত ৭ মে রাতে কিশোরীর শয়নকক্ষে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলেও এজাহারে অভিযোগ করা হয়।এজাহারে আরও বলা হয়, কয়েক মাস ধরে কিশোরীর শারীরিক গঠনে পরিবর্তন দেখা দিলে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে গত শনিবার (৫ সেপ্টেম্বর) একটি ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাম করা হলে চিকিৎসকের প্রতিবেদনে ওই কিশোরী ১৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা বলে জানা যায়।ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই রাতেই কিশোরীর ভাই বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় মামলা করেন।পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, ভুক্তভোগী কিশোরীর ভাইয়ের এজাহারের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা রেকর্ড করা হয়েছে। মামলার অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত