প্রিন্ট এর তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা উত্তরের ভোটার থেকে দক্ষিণের ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
স্টাফ রিপোর্টার। ||
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ভোটার এলাকা পরিবর্তন করে এখন ঢাকা-৮ সংসদীয় আসনের ভোটার হয়েছেন। এর আগে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকার ঢাকা-১৮ আসনের ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন।সম্প্রতি নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত নিয়ম মেনে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। পরবর্তীতে আবেদনটি যাচাই-বাছাই করার পাশাপাশি প্রয়োজনীয় দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা শেষে তার আবেদন অনুমোদন করে নির্বাচন কমিশন।সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোটার এলাকা পরিবর্তনের ক্ষেত্রে ইসির নির্ধারিত ফরম-১৩ ব্যবহার করে আবেদন করতে হয়। নাসীরুদ্দীন পাটওয়ারীর ক্ষেত্রেও এই নিয়ম অনুসরণ করা হয়েছে। প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তার আবেদন অনুমোদন দেওয়া হয়।ভোটার এলাকা পরিবর্তনের প্রক্রিয়া শেষ হওয়ায় এখন ঢাকা-৮ সংসদীয় আসনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন এনসিপির এই নেতা।
সূত্র: দৈনিক ইত্তেফাক
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত