প্রিন্ট এর তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬
বৈধভাবে বছরে ১২ হাজার বাংলাদেশির ইতালি যাওয়ার সুযোগ
স্টাফ রিপোর্টার। ||
বৈধ প্রক্রিয়ায় প্রতিবছর পরিবারসহ ১২ হাজার বাংলাদেশির ইতালি যাওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে ইতালির রাষ্ট্রদূত অ্যান্তেনিও আলেসান্দ্রোর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশি নাগরিকদের অবৈধপথে ইতালি যাওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন ইতালির রাষ্ট্রদূত। একই সঙ্গে অবৈধভাবে ইতালি যাওয়ার প্রবণতা থেকে বিরত থাকতে এবং এ বিষয়ে সবাইকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।ইতালি যেতে আগ্রহী বাংলাদেশিদের জন্য তৃতীয় ভাষা শিক্ষা ও প্রশিক্ষণের বিষয়ে দেশটির সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সূত্র: সময়ের কণ্ঠ
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত