প্রিন্ট এর তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁ শহরে গায়ে ময়লা ছিটিয়ে অভিনব কায়দায় ছিনতাই, দুই সদস্য গ্রেফতার
মোঃআক্তারুজ্জামান, মাল্টিমিডিয়া প্রতিনিধি নওগাঁ ||
নওগাঁ শহরে অভিনব কায়দায় গায়ে ময়লা ছিটিয়ে ছিনতাইয়ের সময় আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে নওগাঁ সদর থানা পুলিশ। এ সময় ছিনতাই হওয়া নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বেলা আনুমানিক ১১টা ৩০ মিনিটে জনৈক এস এম আতাউর রহমান নওগাঁ শহরের সোনাপট্টি এলাকার সোনালী ব্যাংক থেকে ৩০ হাজার টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন।পথে পিছন থেকে এক ব্যক্তি তাকে বলেন, “মুরুব্বি, আপনার শার্টের পিছনে ময়লা লেগেছে।” কিছুদূর যাওয়ার পর আরও একজন এসে তার শার্ট ও প্যান্টে অনেক ময়লা লেগেছে বলে জানায় এবং তা পরিষ্কার করে দেওয়ার কথা বলে।পরে তারা তাকে মসল্লাপট্টি এলাকার পালের দোকানের সামনে একটি গলির ভেতর চায়ের দোকানে নিয়ে যায়। সেখানে ওই ব্যক্তি মোবাইল ফোন ও টাকার ব্যাগ দোকানের বেঞ্চে রেখে পানি নেওয়ার সুযোগে ছিনতাইকারীরা টাকা নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে।এ সময় স্থানীয় জনসাধারণের সহায়তায় নওগাঁ সদর থানা পুলিশ আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে আটক করে। গ্রেফতারকৃতরা হলেন—১. মামুন বিশ্বাস (৪০), পিতা- জাকির বিশ্বাস, সাং- বড় বয়রা, থানা- খালিশপুর, জেলা- খুলনা।২. মোঃ বিল্লাল শেখ ওরফে মনির (৫৭), পিতা- মৃত তোতা শেখ, সাং- টুটপাড়া, থানা- খুলনা সদর, জেলা- খুলনা।গ্রেফতারের পর তাদের কাছ থেকে ছিনতাই হওয়া সমুদয় ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত