প্রিন্ট এর তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬
রাশিয়ায় বরফধসে ১১ পর্বতারোহীর মৃত্যু
ডেক্স রিপোর্ট। ||
রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বালকারিয়া অঞ্চলের পাহাড়ে বরফধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় জরুরি সেবা কর্তৃপক্ষের বরাত দিয়ে সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।উত্তর ককেশাসের অন্যতম উঁচু চূড়া মাউন্ট মিঝিরগিতিতে রোববার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে বরফধসের ঘটনাটি ঘটে। ওই সময় ৩৩ জন পর্বতারোহীর একটি দল সেখানে অবস্থান করছিল।জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৯টা পর্যন্ত ১০ জন পর্বতারোহী নিজেদের চেষ্টায় পাহাড় থেকে নিচে নেমে আসতে সক্ষম হয়েছেন। তবে আরও ছয়জনের বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রমে ৫০ জনের বেশি জরুরি কর্মী অংশ নিয়েছেন। তবে দুর্গম পাহাড়ি এলাকা এবং নতুন করে বরফধসের আশঙ্কা থাকায় উদ্ধার অভিযান মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
সূত্র: সিএনএন
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত