প্রিন্ট এর তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬
বকশীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ দোকানির মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
আবু তাহের , উপজেলা প্রতিনিধি বকশীগঞ্জ ||
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পৌরসভার মার্কাজ মসজিদ সংলগ্ন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আট দোকানির মাঝে নগদ অর্থের চেক বিতরণ করেছে উপজেলা প্রশাসন।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানিদের হাতে নগদ অর্থের চেক তুলে দেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাবিবুর রহমান সুমন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সমাজসেবক আনুপ কুমার সিংহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।জানা গেছে, গত ৩০ আগস্ট (রবিবার) রাতে বকশীগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাজারের আটটি দোকান আগুনে পুড়ে যায়। আগুনে দোকানের মালামালসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত