প্রিন্ট এর তারিখ : ২৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬
অস্ত্র উদ্ধারে তথ্য দিন পুরস্কার নিন: পঞ্চগড়ে পুলিশ সুপার,
মোঃ নুর আলম পুলক , জেলা প্রতিনিধি পঞ্চগড় ||
পঞ্চগড়ের বোদা ও আটোয়ারীতে গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে পৃথক চৌকিদারি প্যারেড অনুষ্ঠিত হয়েছে। প্যারেডে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশ সদস্যদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন পঞ্চগড়ের পুলিশ সুপার মোঃ আবু সাইন।বুধবার (৯ সেপ্টেম্বর) বোদা ও আটোয়ারী থানা কম্পাউন্ডে পৃথকভাবে অনুষ্ঠিত এ প্যারেডে দুই থানার আওতাধীন বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা অংশ নেন।প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেন। তিনি এলাকায় মাদকবিরোধী কার্যক্রম জোরদার, চুরি-ডাকাতি প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, পলাতক আসামি ও সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ এবং যেকোনো অপরাধের তথ্য দ্রুত সংশ্লিষ্ট থানায় জানানোর নির্দেশ দেন।এ ছাড়া এলাকায় সার সংকটের বিষয়েও সজাগ থেকে প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য গ্রাম পুলিশ সদস্যদের নির্দেশনা দেন পুলিশ সুপার।তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট থানাগুলো থেকে লুট হওয়া অস্ত্রের সন্ধান বা এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারলে সরকারিভাবে পুরস্কার দেওয়া হবে। অস্ত্র উদ্ধারে গ্রাম পুলিশ সদস্যদের সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বান জানান তিনি।চৌকিদারি প্যারেডে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত