প্রিন্ট এর তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬
নানাবাড়িতে গিয়ে খা/লে পরে প্রা/ণ হারালো ৫ বছরের এহসানুলের
মোঃ আমির হোসাইন ছাদেকী , স্টাফ রিপোর্টার বান্দরবান ||
নানার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে ৫ বছরের শিশু এহসানুল করিমের। ঘটনাটি ঘটেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের হামিদিয়া পাড়া গ্রামে।স্থানীয় সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি সদরের আমতলী মাঠ কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন নূরানী মাদ্রাসার ছাত্র এহসানুল করিম তিন দিন আগে তার মায়ের সঙ্গে একই ইউনিয়নের পার্শ্ববর্তী হামিদিয়া পাড়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়।বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুর আনুমানিক ১২টার দিকে খেলতে গিয়ে হামিদিয়া পাড়া খালের পানিতে পড়ে যায় শিশুটি। পরে উদ্ধার করা হলেও শামসুল আলম ও আয়েশা বেগম দম্পতির একমাত্র সন্তান এহসানুল করিম মারা যায়।নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, পানিতে পড়ে শিশুটির মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি খোঁজখবর নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।মৃত শিশুটির জানাজার নামাজ বুধবার এশার নামাজের পর চাকঢালা মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।এহসানুলের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। একমাত্র সন্তানকে হারিয়ে শোকাহত পরিবারে চলছে হৃদয়বিদারক আহাজারি।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত