প্রিন্ট এর তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান
ডেক্স রিপোর্ট। ||
জর্ডানের মুওয়াফাক সালতি বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের কয়েকটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।বুধবার ভোরে চালানো ওই হামলায় প্রায় আটটি এফ-১৫ যুদ্ধবিমান সামান্য ক্ষতির মুখে পড়ে। পরে বিমানগুলো মেরামত করে আবার কাজে ফিরিয়ে নেওয়া হয়েছে।মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।তবে হামলায় একটি এ-১০ থান্ডারবোল্ট যুদ্ধবিমান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ‘ওয়ারথগ’ নামে পরিচিত ওই যুদ্ধবিমানটির একটি ডানা ভেঙে গেছে।এর আগে মঙ্গলবার ইরান একটি মার্কিন নৌযানে হামলার চেষ্টা করেছিল বলে দাবি করে যুক্তরাষ্ট্র। এর পর ইরানের পাঁচটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর কথা জানায় ওয়াশিংটন। এরই প্রতিক্রিয়ায় ইরান পাল্টা হামলা শুরু করে।ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, পাল্টা হামলায় তারা আটটি তেলবাহী ট্যাংকার ও দুটি যুদ্ধজাহাজে আঘাত হেনেছে। একই অভিযানে জর্ডানের মুওয়াফাক সালতি বিমানঘাঁটিকেও লক্ষ্যবস্তু করা হয় বলে জানিয়েছে তারা।ইরানের হামলা প্রতিহত করতে জর্ডানে অবস্থানরত মার্কিন বাহিনীও প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করে। সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ও অন্যান্য প্রজেক্টাইল ঠেকাতে মার্কিন বাহিনী ৩০টির বেশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
সূত্র: আল-জাজিরা
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত