প্রিন্ট এর তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬
পত্নীতলায় মধ্যরাতে ঝটিকা অভিযান, কয়েক লক্ষ টাকার চোরাইমালসহ দুইজন গ্রেফতার
মোঃআক্তারুজ্জামান, মাল্টিমিডিয়া প্রতিনিধি নওগাঁ ||
নওগাঁর পত্নীতলায় পুলিশ সুপারের নির্দেশনায় মধ্যরাতে ঝটিকা অভিযান চালিয়ে কয়েক লক্ষ টাকা মূল্যের চোরাইমাল উদ্ধারসহ চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পত্নীতলা থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর ২০২৬ রাতে পত্নীতলা থানাধীন ঘোষনগর ইউনিয়নের গগনপুর বাজারে মোঃ হাবু হোসেনের ‘হাবু ফার্নিচার’-এর পেছনের টিনের চাল কেটে অজ্ঞাতনামা চোরেরা ফার্নিচার ঘরের ভেতরে প্রবেশ করে। এ সময় তারা একটি ইন্টারনেট ফাইবার জয়েন মেশিনসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য কয়েক লাখ টাকা।এ ঘটনায় পত্নীতলা থানায় নিয়মিত মামলা রুজু হলে বিষয়টি নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে অবহিত করা হয়। তাঁর নির্দেশনায় চোর চক্রকে শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করে পত্নীতলা থানা পুলিশ।এরই ধারাবাহিকতায় ১১ সেপ্টেম্বর রাতভর পত্নীতলা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ সদস্যরা তথ্যপ্রযুক্তির সহায়তায় তথ্য বিশ্লেষণ এবং স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন। অভিযানে চোর চক্রের সক্রিয় সদস্য ও কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত দুইজনকে গ্রেফতার করা হয়।গ্রেফতাররা হলেন—শ্রী সুমন চন্দ্র (৩৩), পিতা- ধীরেন্দ্রনাথ, সাং- গগনপুর আদিবাসী পাড়া এবং মোঃ মাহমুদুল হক (৫২), পিতা- মৃত আবু তালেব, সাং- গোপনপুর পূর্বপাড়া। তারা উভয়েই পত্নীতলা থানা, নওগাঁ জেলার বাসিন্দা।পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিদের দেওয়া তথ্য ও তাদের হেফাজত থেকে বাদীর চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে—একটি ফাইবার ইন্টারনেট ক্যাবল জয়েন মেশিন, যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা; একটি গ্যাসের চুলা, একটি নেটের রাউটার, একটি সেটআপ বক্স, দুটি রাইস কুকার, দুটি লোড মেশিন এবং দুটি ডিভিসি রাউটার।পুলিশ জানায়, ১১ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে উদ্ধারকৃত মালামাল জব্দ করা হয়।গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পত্নীতলা থানা পুলিশ।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত