প্রিন্ট এর তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬
হাপানিয়ায় ৫ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামীর দাওয়াতি সভা অনুষ্ঠিত
মোঃআক্তারুজ্জামান, মাল্টিমিডিয়া প্রতিনিধি নওগাঁ ||
নওগাঁর হাপানিয়া ৫ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলীয় নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা উপস্থিত ছিলেন।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলার সম্মানিত সেক্রেটারি অ্যাডভোকেট সায়েম। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, নওগাঁ জেলা শাখার সম্মানিত সভাপতি নাসির উদ্দিন।দাওয়াতি সভায় বক্তারা ইসলামী আদর্শ, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং মানুষের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তারা দলীয় নেতাকর্মীদের সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ থেকে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত