প্রিন্ট এর তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬
মতলবে আত্মীয়ের জানাযায় যাওয়ার পথে বাস চাপায় ১ জন নিহত, গুরুতর আহত ৪ জন
কাজী নজরুল ইসলাম , জেলা প্রতিনিধি (চাঁদপুর) ||
চাঁদপুরের মতলবে অটো বাইকে এক আত্মীয়ের মৃত ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করতে গিয়ে বাসের চাপায় এক যাত্রী নিহত হয়েছেন | এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন | শনিবার ১২ সেপ্টেম্বর সকালে মতলব- নারায়ণপুর সড়কের নাগদা বড় বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতের নাম সাদিয়া আক্তার (২৫)। গুরুতর আহতরা হলেন- হোসনেয়ারা বেগম (৫০), জিলানী (৩৩), পারভীন (৪২) ও অটোবাইক চালক ফারুক হোসেন (৪৩)।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মতলব -গৌরীপুর পেন্নাই সড়কের নাগদা বড় বাড়ির আবু জাফরের স্ত্রী রাজিয়া খাতুন শুক্রবার রাতে ক্যান্সারে মারা যান। তার জানাজায় অংশ নিতে সাদিয়া, হোসনেয়ারা, জিলানী ও পারভীন ঘিলাতলী থেকে একটি অটোবাইকে নাগদা বড় বাড়ির উদ্দেশ্যে রওনা হন। সকালে নাগদা বড় বাড়ির সামনে মোড়ে রাস্তার পূর্ব পাশে অটোবাইকটি যাত্রী নামানোর জন্য দাঁড়িয়ে ছিল। এসময় চাঁদপুরের বাবুরহাট থেকে ঢাকাগামী জৈনপুর পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১১-৪০৪৩) দ্রুতগতিতে এসে দাঁড়িয়ে থাকা অটোবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোবাইকটি দুমড়ে-মুচড়ে যায়।স্থানীয়রা আহতদের উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. নূরে আলম অভি সাদিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন।আহত ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী বাস ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করে। আটক চালকের নাম কাউসার হোসেন।মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান মানিক বলেন, “নিহতের মা সেলিনা বেগম বাদী হয়ে মামলা করেছেন। মামলায় বাস চালককে গ্রেপ্তার ও বাসটি জব্দ করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত