প্রিন্ট এর তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬
মান্দায় দরিদ্র পরিবারের ছাগল চুরি, জনগণের সহায়তায় দুই চোর গ্রেফতার ছাগল উদ্ধার
মোঃআক্তারুজ্জামান, মাল্টিমিডিয়া প্রতিনিধি নওগাঁ ||
নওগাঁর মান্দায় এক দরিদ্র পরিবারের ছাগল চুরির ঘটনায় জনগণের সহায়তায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি যাওয়া ছাগলটি উদ্ধার করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে মান্দা উপজেলার ৫নং গণেশপুর ইউনিয়নের গণেশপুর গ্রামের এক দরিদ্র মহিলার একটি ছাগল অজ্ঞাতনামা চোর চুরি করে নিয়ে যায়।ছাগলটি চুরির পর স্থানীয় জনগণের সহায়তায় পুলিশ অভিযান পরিচালনা করে চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন—মোঃ তছির উদ্দিন (৫০), পিতা-মৃত আজতুল্লাহ রাজা, মাতা-মৃত নুরজাহান, সাং-গণেশপুর (সেকিপাড়া) এবং মোঃ শিহাব উদ্দিন (১৯), পিতা-মোঃ আব্দুল হামিদ, মাতা-মোছাঃ শিরিনা, সাং-গণেশপুর (মোল্লাপাড়া), উভয় থানা-মান্দা, জেলা-নওগাঁ।পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ছাগল চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে বলে জানা গেছে। পরে স্থানীয় জনগণের সহযোগিতায় পলাতক আসামি মোঃ আব্দুল হান্নানের বাড়িতে অভিযান চালিয়ে চুরি যাওয়া ছাগলটি উদ্ধার করা হয়।এ ঘটনায় মান্দা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারসহ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত