প্রিন্ট এর তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬
ধামইরহাটে ৮০ পিস টেপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোঃআক্তারুজ্জামান, মাল্টিমিডিয়া প্রতিনিধি নওগাঁ ||
নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮০ পিস টেপেন্টাডল ট্যাবলেটসহ মো. মেহেদী হাসান (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ধামইরহাট থানা পুলিশ।রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ সুপার, নওগাঁর নির্দেশনায় ধামইরহাট থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট পৌরসভার চকযদু (দক্ষিণপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চকযদু দক্ষিণপাড়া গ্রামের আসামির বসতবাড়ির সামনে গ্যারেজের ভেতর থেকে তাকে আটক করা হয়।গ্রেফতার মেহেদী হাসান চকযদু (দক্ষিণপাড়া) গ্রামের মৃত জান্নাতুন ফেরদৌসের ছেলে। অভিযানের সময় তার হেফাজত থেকে ৮০ পিস টেপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।পুলিশ জানায়, বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অপরাধে গ্রেফতার আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান আরও জোরদার করা হবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত