প্রিন্ট এর তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় সিএনজিতে মিললো ৪০ কেজি গাঁজা
সুজন সাহ , উপজেলা প্রতিনিধি চরফ্যাশন ||
ভোলায় একটি সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি করে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে কোস্টগার্ড দক্ষিন জোনের সদস্যরা। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।আটকরা হলেন— নোয়াখালীর মাইজদী ইউনিয়নের খলিলপুর গ্রামের নুরনবীর ছেলে নুরইসলাম (৩১) এবং একই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে রাসেল (১৯)।সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানায়, রোববার বিকেলে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশার ৬ নম্বর বাঘার হাওলা সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় ওই এলাকায় সন্দেহজনক হিসেবে একটি সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৬ লাখ টাকা। এছাড়াও গাঁজা বহনকারী দুই মাদক কারবারিকে আটক করা হয়।পরে আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মাদকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত