প্রিন্ট এর তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬
সিএনজিতে মাদক বহনকালে ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার
জাহিদুল হাসান ইসরাফিল , উপজেলা প্রতিনিধি (বিজয়নগর) ||
সিএনজিতে মাদক বহনকালে ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তারবিজয়নগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিএনজি অটোরিকশায় করে ইয়াবা বহনের সময় ৫ হাজার পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিজয়নগর থানা পুলিশের একটি দল। অভিযানে উপজেলার হরষপুর ইউনিয়নের দেওয়ান বাজার এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশা আটক করা হয়। পরে সিএনজিতে তল্লাশি চালিয়ে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— চানপুর গ্রামের মো. কবির হোসেন, জাহিদুল ইসলাম, হান্নান কাজী প্রকাশ রুবেল, আব্দুল্লাহ ও সহিদ ভূঁইয়া। তাদের সবার বাড়ি বিজয়নগর উপজেলার চানপুর গ্রামে।পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার কবির হোসেনের বিরুদ্ধে পূর্বে দুটি, আব্দুল্লাহর বিরুদ্ধে একটি এবং সহিদ ভূঁইয়ার বিরুদ্ধে একটি মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।অভিযানে উদ্ধার করা ইয়াবা ও সিএনজি অটোরিকশাসহ সংশ্লিষ্ট মালামাল বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিজয়নগর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত