প্রিন্ট এর তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬
তাইজে সৌদি জোটের বিমান হামলা, দুই শিশুসহ নিহত ৩
ডেক্স রিপোর্ট। ||
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে হুথি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টেলিভিশন।ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে আল-মাসিরাহ জানায়, তাইজের ধুবাব ও মাকবানাহ এলাকায় এসব বিমান হামলা চালানো হয়েছে।তাইজে যখন সংঘাত ও লড়াই তীব্র হয়ে উঠছে, ঠিক সেই সময় এ হামলার ঘটনা ঘটল। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সশস্ত্র বাহিনী হুথিদের কাছ থেকে কয়েকটি অবস্থান পুনর্দখল করেছে। বর্তমানে তারা প্রদেশটির আরও ভেতরের দিকে অগ্রসর হচ্ছে।এ পরিস্থিতিতে তাইজে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে।
সূত্র: আল-জাজিরা
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত