প্রিন্ট এর তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬
মনপুরায় ৩ বছরের সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী আসমা গ্রেফতার
মোঃ মামুন, উপজেলা প্রতিনিধি মনপুরা ||
ভোলার মনপুরায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী আসমা আক্তার মিতুকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মিতু উপজেলার ২নং হাজিরহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা।পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালত আসমা আক্তার মিতুকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) দ্বারা এবং ৩৬(১) এর ১৯(ক) দ্বারায় দোষী সাবস্ত হওয়ায় পৃথক দুটি মামলায় সর্বমোট ৩ বছরের কারাদণ্ড প্রদান করেন। এছাড়াও আসমা দীর্ঘদিন ধরে এলাকা ও এর আশেপাশে মাদক সেবন এবং কেনাবেচার মতো অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। এর আগেও তিনি একাধিকবার মাদকসহ পুলিশের হাতে আটক হয়ে কারাভোগ করেছেন। অদ্য দুপুর আনুমানিক ২টায় মনপুরা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
মনপুরা থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীকে ইতোমধ্যেই আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা ও এলাকাকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত