প্রিন্ট এর তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬
উৎপাদন ও তারিখ বিহীন খাদ্য দ্রব্য বিক্রয়ের দায়ে চাঁদপুরে দু’ প্রতিষ্ঠানকে জরিমানা
কাজী নজরুল ইসলাম , জেলা প্রতিনিধি (চাঁদপুর) ||
চাঁদপুরে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ বিহীন খাদ্যদ্রব্য সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার ১৬ সেপ্টেম্বর চাঁদপুর শহরের ফয়সাল মার্কেট ও বাসস্ট্যান্ড এলাকায়অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। এসময় ফ্যামিলি বাজারকে ১০ হাজার টাকা এবং লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা এবং প্রয়োজনীয় ডকুমেন্টবিহীন মোবাইল পার্টস বিক্রয়ের অপরাধে চায়না বাংলা ট্রেডিংকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী দুটি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করেছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।তিনি আরো জানান, একই দিনে অভিযানের অংশ হিসেবে এলাকার অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। এসময় ব্যবসায়ী ও সাধারণ ভোক্তাদের মধ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।অভিযানে চাঁদপুর সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর নীনা আক্তার এবং চাঁদপুর জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত