প্রিন্ট এর তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় উপ-কমিটিতে দায়িত্ব পেলেন মুফতি আবু বকর সিদ্দিক
মাওলানা রাকিবুল ইসলাম , উপজেলা প্রতিনিধি গলাচিপা (পটুয়াখালী) ||
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপ-কমিটির দাওয়াহ ও জনশক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন হাফেজ মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক। নতুন এ দায়িত্ব পাওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গলাচিপা উপজেলা শাখা বুধবার (১৬ সেপ্টেম্বর) সংগঠনটির গলাচিপা উপজেলা শাখার পক্ষ থেকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।হাফেজ মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক গলাচিপা ও পটুয়াখালীর রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে পরিচিত মুখ। তিনি পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী হিসেবেও স্থানীয়ভাবে পরিচিত।শুভেচ্ছা বার্তায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, গলাচিপা উপজেলা শাখার নেতৃবৃন্দ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপ-কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে মুফতি আবু বকর সিদ্দিককে নির্বাচিত করায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।তাঁরা আশা প্রকাশ করেন, মুফতি আবু বকর সিদ্দিকের সাংগঠনিক অভিজ্ঞতা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াহ ও জনশক্তি কার্যক্রম আরও গতিশীল হবে। নতুন দায়িত্ব তিনি দক্ষতা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।
শুভেচ্ছা বার্তায় তাঁর নতুন দায়িত্বের সফলতা, কল্যাণ ও সার্বিক অগ্রগতি কামনা করা হয়। একইসঙ্গে মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে দ্বীনের খেদমত ও মানুষের কল্যাণে কাজ করার তাওফিক দান করেন—এমন দোয়াও করা হয়।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত