প্রিন্ট এর তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬
উপসাগরীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প
ডেক্স রিপোর্ট। ||
ইরানের সঙ্গে চলমান সংঘাতের পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টির সঙ্গে সরাসরি সম্পৃক্ত তিনটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এক্সিওস।এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে মূলত যুদ্ধ-পরবর্তী পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ও কৌশল নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। ট্রাম্প প্রশাসন বর্তমানে একটি বিস্তৃত ‘পরবর্তী দিনের কৌশল’ প্রণয়নের কাজ করছে। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পর এই কৌশল চূড়ান্ত রূপ পাবে।বৈঠকে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত ও ওমানের রাষ্ট্রপ্রধান অথবা পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।এ বৈঠকের পরিধি আরও বাড়িয়ে অন্যান্য আরব ও মুসলিম দেশের নেতাদেরও যুক্ত করার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। এ বিষয়ে বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে প্রাথমিক আমন্ত্রণপত্র পাঠানো শুরু হয়েছে।এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে এখন পর্যন্ত দুই নেতার মধ্যে কোনো বৈঠকের সময়সূচি নির্ধারণ করা হয়নি বলে এক্সিওসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত