প্রিন্ট এর তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬
বদলগাছীতে মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা
মোঃআক্তারুজ্জামান, মাল্টিমিডিয়া প্রতিনিধি নওগাঁ ||
নওগাঁর বদলগাছীতে মাদ্রাসা শিক্ষক সমিতির উদ্যোগে ‘মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সম্প্রতি অনুষ্ঠিত এ সভায় বদলগাছী উপজেলার বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল ও সুপারিনটেনডেন্টরা উপস্থিত ছিলেন। সভায় মাদ্রাসা শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের পাঠদানে কার্যকর পদ্ধতি এবং শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা ও মতবিনিময় করা হয়।বদলগাছী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা বিএনপির সহ-সভাপতি জনাব জাকির হোসেন চৌধুরী।আলোচনা সভায় মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, প্রতিষ্ঠানপ্রধান ও সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শিক্ষার পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে পারস্পরিক মতবিনিময় ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত