প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬
মোকামতলা উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি গঠন
আবু হাসান , উপজেলা প্রতিনিধি মোকামতলা ||
নবগঠিত মোকামতলা উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে মোকামতলা কেন্দ্রের ধানসিঁড়ি রেস্টুরেন্টে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় নেতাকর্মীদের আলোচনা ও মতামতের ভিত্তিতে নতুন উপজেলা কমিটি গঠন করা হয়।নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন হাফেজ মোঃ সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাওলানা মোঃ মাহমুদুল হাসান। কমিটিতে মোট ২৫ জন সদস্য রয়েছেন।কমিটি গঠন শেষে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতৃবৃন্দ জানান, ধীরে ধীরে সাংগঠনিক কার্যক্রম শুরু করা হবে। পর্যায়ক্রমে নবগঠিত মোকামতলা উপজেলার আওতাধীন সকল ইউনিয়ন ও ওয়ার্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কমিটি গঠন করে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া হবে।আলোচনা সভায় সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করা, ভবিষ্যতে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং দলীয় কার্যক্রমকে গতিশীল করার বিভিন্ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়। নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমের মাধ্যমে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।পরে দেশ ও দেশের মানুষের শান্তি, কল্যাণ ও সুস্থতা কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত