প্রিন্ট এর তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় গ্রাম পুলিশের সহায়তায় গরু চোর গ্রেপ্তার, চুরি যাওয়া গরু উদ্ধার
মোঃআক্তারুজ্জামান, মাল্টিমিডিয়া প্রতিনিধি নওগাঁ ||
নওগাঁ সদর থানার অভিযানে গ্রাম পুলিশের সহায়তায় গরু চুরির অভিযোগে মোঃ আহসান হাবীব (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে চুরি যাওয়া একটি গরু উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ দিবাগত রাতে নওগাঁ শহর থেকে একটি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের সামনে দিয়ে যাচ্ছিলেন আহসান হাবীব। এ সময় ইউনিয়ন পরিষদে দায়িত্বে থাকা গ্রাম পুলিশ শ্রী নারায়ণ চন্দ্র বিষয়টি সন্দেহজনক মনে করে তাকে আটকানোর চেষ্টা করেন এবং দ্রুত পুলিশকে সংবাদ দেন।সংবাদ পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গরুসহ মোঃ আহসান হাবীবকে গ্রেপ্তার করে। তিনি নওগাঁ জেলার সাহাপুর গুচ্ছগ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম মোঃ মামুন।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি স্বীকার করেন, নওগাঁ শহরের উপজেলা পরিষদের সামনে থেকে গরুটি চুরি করে নিয়ে যাচ্ছিলেন।এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত