প্রিন্ট এর তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬
বকশীগঞ্জে গভীর রাতে ২৩ বস্তা ডিএপি সার জব্দ
আবু তাহের , উপজেলা প্রতিনিধি বকশীগঞ্জ ||
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় গভীর রাতে অভিযান চালিয়ে ২৩ বস্তা ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের টুপকারচর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে একটি ভ্যানগাড়িতে করে ২৩ বস্তা ডিএপি সার বকশীগঞ্জ থেকে ইসলামপুর উপজেলায় নেওয়া হচ্ছে। খবরের ভিত্তিতে টুপকারচর এলাকায় অভিযান চালিয়ে ভ্যানগাড়িতে থাকা সারগুলো জব্দ করা হয়।অভিযান শেষে জব্দকৃত ২৩ বস্তা ডিএপি সার বকশীগঞ্জ থানায় পুলিশের হেফাজতে রাখা হয়েছে।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেন, “সারগুলো কোথা থেকে আনা হয়েছে এবং কোথায় নেওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত