প্রিন্ট এর তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬
পোরশা সীমান্তে ট্যাপেন্টাডলসহ দুই চোরাকারবারি আটক
মোঃআক্তারুজ্জামান, মাল্টিমিডিয়া প্রতিনিধি নওগাঁ ||
নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ১৬ ব্যাটালিয়নের নিতপুর বিওপি টহলদল।শনিবার রাতে নিতপুর বিওপির টহল কমান্ডার সুবেদার আব্দুল জাব্বারের নেতৃত্বে একটি বিশেষ টহল দল পোরশা সীমান্তের কাটাপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১১৩ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।আটকরা হলেন—পোরশা উপজেলার পশ্চিম হরিপুর গ্রামের আতাউর রহমানের ছেলে মারুফ হোসেন (২২) এবং সাপাহার উপজেলার কালাইবাড়ি এলাকার তরিকুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (২৮)।বিজিবি সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে উদ্ধারকৃত মাদকসহ তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় অবৈধ সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচারসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত