প্রিন্ট এর তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬
বোদায় নিষিদ্ধ ছাত্রলীগের চলমান কর্মকাণ্ডের বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের কর্মসূচি, মোটরসাইকেল শোডাউন
মোঃ আনোয়ার হোসেন রনি , উপজেলা প্রতিনিধি বোদা (পঞ্চগড়) ||
পঞ্চগড়ের বোদা পৌরসভায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ড, জ্বালাও-পোড়াও এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার দাবিতে প্রতিবাদী মিছিল ও মোটরসাইকেল শোডাউন করেছে বোদা পৌর যুবদল, পৌর ছাত্রদল ও উপজেলা ছাত্রদল।রোববার সন্ধ্যায় বোদা পৌর এলাকার বিভিন্ন সড়কে এ প্রতিবাদী মিছিল ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়। এতে বোদা পৌর যুবদল, পৌর ছাত্রদল ও উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।এ সময় উপস্থিত ছিলেন বোদা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নূর আলম পুলক, বোদা পৌর ছাত্রদলের সদস্য সচিব ইমন ইসলাম এবং বোদা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. জীবন ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।মিছিল শেষে বক্তব্যে বোদা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নূর আলম পুলক বলেন, বোদা উপজেলার মাটিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে জ্বালাও-পোড়াও কিংবা সাধারণ মানুষের জানমালের ক্ষতি করতে দেওয়া হবে না। এ বিষয়ে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের সবসময় সজাগ থাকার আহ্বান জানান তিনি।এ সময় আরও বক্তব্য দেন ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. রনি ইসলাম। তিনি বলেন, সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে পৌর যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সবসময় সক্রিয় থাকবে।বক্তারা বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারা সাংগঠনিকভাবে সতর্ক অবস্থানে রয়েছেন।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত