প্রিন্ট এর তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬
সংঘবদ্ধ ধ/র্ষ/ণে/র ৪ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তরুণীর মৃত্যু।
অংকন মজুমদার , স্টাফ রিপোর্টার ||
সংঘবদ্ধ ধর্ষণের ৪ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তরুণীর মৃত্যু। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ায় ভেড়ামারায়। জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর রাত ৯টার দিকে গোলাপনগর এলাকা থেকে ফকিরাবাদ বখশিপাড়ায় বাড়িতে ফিরছিলেন ভুক্তভোগী তরুণী। এ সময় রাস্তায় এক মোটরসাইকেল আরোহী তার গতিরোধ করে তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।স্থানীয়দের ধারণা, কোনো অজ্ঞাত স্থানে তাকে নিয়ে গিয়ে ৪-৫ জনের সংঘবদ্ধ একটি দল ধর্ষণ করে। এরপর সেদিন দিবাগত রাত ১২টার দিকে বখশিপাড়ার নির্জন মোড়ে তাকে ফেলে রেখে পালিয়ে যায় তারা।পরে রাত সাড়ে ১২টার পর পরিবারের সদস্যরা ওই তরুণীকে উদ্ধার করে রাত ১টার দিকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। কিন্তু সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে রাতেই তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চার দিন চিকিৎসা শেষে আজ ভোররাতে তার মৃত্যু হয়।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত