প্রিন্ট এর তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬
যুদ্ধের প্রভাবে ইরানের জিডিপি কমেছে ১০ শতাংশের বেশি
ডেক্স রিপোর্ট। ||
যুদ্ধের প্রভাবে ইরানের মাথাপিছু আয় ১০ শতাংশেরও বেশি কমেছে। ফেব্রুয়ারি মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালানোর মধ্য দিয়ে এই যুদ্ধের সূচনা হয়। এর পর থেকে দেশটিতে ব্যাপক অস্থিতিশীলতা তৈরি হয়েছে এবং অর্থনীতিও বড় ধরনের সংকটের মুখে পড়েছে।ইরানের পরিসংখ্যান কেন্দ্রের তথ্য অনুযায়ী, মার্চের শেষ থেকে জুনের শেষ পর্যন্ত দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) আগের বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ১ শতাংশ কমেছে।আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পূর্বাভাস দিয়েছে, ২০২৬ সালের পুরো সময়ে ইরানের অর্থনীতি প্রায় ৫ দশমিক ৪ শতাংশ থেকে ৬ দশমিক ১ শতাংশ পর্যন্ত সংকুচিত হতে পারে।যুদ্ধ ও নিষেধাজ্ঞার প্রভাবে ইরানি রিয়ালের মূল্যে বড় ধরনের পতন হয়েছে। স্থানীয় মুদ্রাটির দর ঐতিহাসিকভাবে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। একই সঙ্গে দেশটিতে মূল্যস্ফীতি প্রায় ৬৮ দশমিক ৯ শতাংশে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।
সূত্র: ডন
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত