প্রিন্ট এর তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬
কর্মসংস্থান বাড়াতে কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
স্টাফ রিপোর্টার। ||
দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে প্রযুক্তি, প্রকৌশল ও কারিগরি শিক্ষার প্রতি আরও বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ও বিভিন্ন বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন উপাচার্য।রাষ্ট্রপতি বলেন, যে শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের বেকারত্বের দিকে ঠেলে দেয় এবং কর্মসংস্থানের জন্য প্রস্তুত করতে পারে না, সেখান থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে হবে। একই সঙ্গে পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এর মাধ্যমে দেশের শিক্ষার্থীরা সামনে এগিয়ে যেতে পারবে বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি।এ সময় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আসন্ন সমাবর্তনে অংশ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান উপাচার্য। রাষ্ট্রপতি ওই আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব ছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ উপস্থিত ছিলেন।
সূত্র: ইত্তেফাক
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত