প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬
রিটেনে পাস করলেই অ্যাডমিট কার্ড নিয়ে আসতে বললেন এমপি ফজলুর রহমান
স্টাফ রিপোর্টার। ||
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান স্থানীয় চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, ‘এই গ্রামের অনেকেই লিখিত পরীক্ষায় পাস করলেও ভাইভায় উত্তীর্ণ হতে পারেনি। এখন থেকে রিটেনে পাস করার পর অ্যাডমিট কার্ড নিয়ে আমার কাছে আসবা। যেখানে গেলে চাকরি পাবা, সেখানে আমি ফোন করে দেব।’সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ-জনতাগঞ্জ বাজারে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।ফজলুর রহমান বলেন, ‘এই গ্রামের কত ছেলে পরীক্ষা দিয়ে রিটেনে পাস করছে, কিন্তু ভাইভায় এলাউ হইতে পারে নাই। চাকরি পায়নি। রিটেনে পাস করার সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ড আমার কাছে নিয়ে যাইবা। আমি যেখানে ফোন করার সেখানে কইরা দেব।’স্থানীয় চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রয়োজনীয় সহযোগিতার জন্য যোগাযোগ করতে উৎসাহিত করতেই তিনি এসব কথা বলেন।জনসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহসভাপতি ও চেয়ারম্যান মনির উদ্দিন, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী এনামুল হক মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সূত্র: ইত্তেফাক
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত