প্রিন্ট এর তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬
জুলাই যোদ্ধা ও পরিবেশকর্মীর ওপর হামলার প্রতিবাদে গ্রিন ভয়েসের মানববন্ধন
মোঃআরিফ আল ইমরান , উপজেলা প্রতিনিধি কুড়িগ্রাম সদর ||
কুড়িগ্রামের উলিপুরে পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েসের উপজেলা শাখার সভাপতি, পরিবেশকর্মী ও জুলাই আন্দোলনের কর্মী সারফারাজ ইসলাম সৌরভের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রিন ভয়েস কুড়িগ্রাম জেলা শাখা।বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গ্রিন ভয়েসের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে গ্রিন ভয়েস উলিপুর উপজেলা শাখার উপদেষ্টা আসাদুজ্জামান আসাদ বলেন, “২৪-এর গণঅভ্যুত্থানের পরও চিহ্নিত এই সংগঠনের সদস্যরা কীভাবে প্রকাশ্যে হামলা চালানোর সাহস পায়, তা আমাদের বোধগম্য নয়। আমরা প্রশাসনের কাছে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”গ্রিন ভয়েস উলিপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবু রায়হান কবির বলেন, “মাসুম বিল্লাহকে গ্রেপ্তারে প্রশাসনের কোনো ধরনের গড়িমসি আমরা মেনে নেব না। ইতোমধ্যে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে, যার ১২ ঘণ্টা পেরিয়ে গেছে। নির্ধারিত সময়ের মধ্যে গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”মানববন্ধনে আরও বক্তব্য দেন গ্রিন ভয়েস কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সভাপতি আবু রায়হান জাকারিয়া, পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস নদী, নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি মাইদুল ইসলাম মামুন এবং উলিপুর স্বেচ্ছাসেবী ফোরামের মুখ্য সংগঠক মারুফ শেখ প্রাপরে গ্রিন ভয়েসের একটি প্রতিনিধি দল হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত