প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬
দেশব্যপী আওয়ামী অপশক্তির নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কে এম নূহ্ পারভেজ বিজয়, স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ) ||
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) -এর চেয়ারপার্সন জনাব তারেক রহমানের চলমান উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্থ ও প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রকে প্রতিহত করতে আওয়ামী অপশক্তির বিরুদ্ধে ময়মনসিংহের রাজপথে দৃশ্যমান হয়েছে ময়মনসিংহ দক্ষিণ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের শক্ত সাংগঠনিক তৎপরতা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকে ২৩ সেপ্টেম্বর ২০২৬ বুধবার বিকেলে ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নতুন বাজার কালিসংকর গুহ রোডে অবস্থিত জেলা কার্যালয় থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি নগরীর নতুন বাজার মোড়, জেলা স্কুল রোড, টাউন হল মোড় হয়ে তারেক স্মৃতি অডিটরিয়াম সংলগ্ন মঞ্চে গিয়ে পৌছায়। সেখানে ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য সচিব সোহেল খানের প্রাণবন্ত সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে একে একে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সফল সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম টুটুল, ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল আমিন খসরু, ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও কৃষিবিদ জসিমউদ্দীন জনিসহ অন্যান্য শীর্ষ নেতারা। সমাবেশে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশের চলমান জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করার যে কোনো চক্রান্ত কঠোরভাবে প্রতিহত করতে হবে। দেশব্যপী অভ্যন্তরিণ জননিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নেতাকর্মীদের সর্বদা ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বক্তারা আরও বলেন, যে কোনো ধরনের নৈরাজ্য ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা রাজনৈতিক ও সাংগঠনিকভাবেই মোকাবেলা করবে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল। পরবর্তীতে ইউনিয়ন, উপজেলা ও থানা পর্যায়ের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সেখানে উপস্থিত হলে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল। বিতাড়িত সৈরাচারী অপশক্তি আওয়ামীলীগের দোসরদের হুশিয়ারী করতে "শেখ শেখ করিস নারে, শেখের বেটি আইব নারে", "বেশি বাড়াবাড়ি করিস নারে, পিঠের চামড়া থাকবে না"—এমন নানা স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। অতপর বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বর, গাঙ্গীনার পাড় হয়ে স্টেশন রোড ঐতিহাসিক কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে সমাপ্ত হয়। স্বেচ্ছাসেবক দলের জেলা, ইউনিয়ন, উপজেলা ও থানা পর্যায়ের হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে মুখরিত এই মিছিলে "স্বেচ্ছাসেবক জনতা গড়ে তোলে একতা" স্লোগানে প্রকম্পিত হয় রাজপথ।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত