প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬
বোদায় ৯৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল-টর্চলাইট বিতরণ
মোঃ আনোয়ার হোসেন রনি , উপজেলা প্রতিনিধি বোদা (পঞ্চগড়) ||
পঞ্চগড়ের বোদা উপজেলায় তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও ইউনিয়ন পরিষদের কার্যক্রম আরও গতিশীল করতে ৯৮ জন গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল ও টর্চলাইট বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী বিতরণ করা হয়।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, বোদা পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা এবং বোদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষ।বক্তারা বলেন, প্রত্যন্ত গ্রামাঞ্চলে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সরকারি তথ্য ও সেবা দ্রুত মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গ্রাম পুলিশ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দায়িত্ব পালনে প্রয়োজনীয় যানবাহন ও আলোর ব্যবস্থা থাকলে বিশেষ করে নৈশকালীন টহল ও জরুরি কার্যক্রম আরও সহজ ও কার্যকর হবে।তারা আরও বলেন, গ্রাম পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রাম পুলিশ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাদের দায়িত্ব পালনের সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হলে স্থানীয় পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে।অনুষ্ঠানে বোদা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ৯৮ জন গ্রাম পুলিশ সদস্যের হাতে নতুন বাইসাইকেল ও টর্চলাইট তুলে দেন অতিথিরা।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত