প্রিন্ট এর তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬
শ্যামনগরে কেওড়া গাছ থেকে পড়ে শ্রমিকের মৃ/ত্যু।
আবু বক্কার , উপজেলা প্রতিনিধি শ্যামনাগর ||
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের গোলাখালী দ্বীপে কেওড়া গাছ থেকে পড়ে রহমত আলী গাইন (৫৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।পারিবারিক সূত্রে জানা যায়, নিহত রহমত আলী সকালে গোলাখালী দ্বীপে শ্রমিকের কাজ করতে যান। সেখানে লোকালয়ের একটি কেওড়া গাছ থেকে কেওড়া পাড়ার সময় অসাবধানতাবশত গাছ থেকে পড়ে যান তিনি। এসময় গাছের নিচে থাকা শুলো (শ্বাসমূল) তার মাথা ও পিঠে ঢুকে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।নিহত রহমত আলী রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামের মোঃ ফজের আলী গাইনের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা, পিতা-মাতাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম পাটোয়ারী বলেন, “খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত